, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
পিরোজপুরে নিখোঁজে পর ধানক্ষেতে মিলল যুবকের মাটিচাপা লাশ

পিরোজপুরে নিখোঁজে পর ধানক্ষেতে মিলল যুবকের মাটিচাপা লাশ

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজ হওয়ার ২ দিন পর ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় সাগর মুন্সী (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ি এলাকা থেকে সাগর মুন্সীর মাটিচাপা লাশ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ। শ্বাস রোধ করে হত্যার পর খুনিরা লাশ গুম করতে মাটিচাপা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আর এ খুনের সাথে তার নিকট আত্মীয়রা জড়িত বলে জানায় পুলিশ।

সাগর মুন্সী পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমজেদ মুন্সীর ছেলে। তবে তারা সপরিবারে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলা শহরে বসবাস করে আসছেন। ইন্দুরকানী উপজেলার কালিবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়ি। সাগর মুন্সী ঘটনার কয়েকদিন আগে নজরুল শেখের কালিবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের শ্বশুর নজরুল শেখ সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য কালিবাড়ি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাগর। পরে সন্ধ্যা ঘনিয়ে এলেও সাগর বাড়ি না ফেরায় আমরা তখন থেকে সাগরকে খুঁজে না পেয়ে শনিবার বিকালে ইন্দুরকানী থানায় একটি জিডি করি।

ওই জিডির সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত সন্দেহে আজাদ মোল্লা (১৫) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অনুসন্ধান করে ধানক্ষেত থেকে সাগর মুন্সীর লাশ উদ্দার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সাগর মুন্সী নামে এক যুবক গত শুক্রবার কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পরে স্বজনরা থানায় জিডি করলে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য আজাদ নামে এক কিশোরকে আটক করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তি ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net