, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

আজ সাংবাদিক খন্দকার রাকিবের শুভ জন্মদিন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: আজ ৬ সেপ্টেম্বর বরিশালের উদীয়মান তরুণ সাংবাদিক ও বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক খন্দকার রাকিব এর জন্মদিন।

 

এই দিনে তিনি বরিশালের চরমোনাইতে পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন। বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও সাংবাদিকতার কর্ম-দক্ষতা কারণে বরিশালের সর্ব মহলে সুনাম অর্জন করেছেন তিনি।

 

এমনকি তিনি সাংবাদিক অঙ্গনে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে খন্দকার রাকিব বরিশালের পাঠক প্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘বরিশাল ক্রাইম নিউজ’ এ প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

 

অবশ্য ২০১২ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ‘আজকের বরিশাল’ পত্রিকার মাধ্যমে খন্দকার রাকিবের হাতেখড়ি শুরু হয়।এছাড়াও তিনি বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক বরিশালের আজকাল সহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।

 

বর্তমানে তিনি বরিশাল থেকে প্রকাশিত প্রথম সারির “দৈনিক পত্রিকা ‘আজকের বার্তা’র যুগ্ম-বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করছেন। খন্দকার রাকিবের জন্মদিন উপলক্ষে জনপ্রিয় অনলাইন পোর্টাল ”দৈনিক খবর বরিশাল ২৪ ডটকম” পরিবারের পক্ষ থেকে তাকে  অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net