মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮

শিরোনাম :
হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর!
দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্য

দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্য

dynamic-sidebar

শফিক মুন্সি::

ঘূর্ণিঝড় “বুলবুল” এর আক্রমণ থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপদ রাখতে হল পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। সাপ্তাহিক ছুটিরদিন শনিবার বিকাল পাঁচটায় তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে যান এবং শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেন। তিনি এসময় প্রতিটি হলের প্রভোস্টদের সঙ্গেও আলোচনা করে কিভাবে আবাসিক শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় সে ব্যাপারে দিকনির্দেশনা দেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপাচার্য ঘুর্ণিঝড় কালীন সময়ে যেকোনো সমস্যায় প্রশাসনকে জানাতে বলেন। হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি। টেলিভিশনে দূর্যোগের খবর পেয়ে গতকালই আমি প্রতিটি হলের প্রভোস্টদের সঙ্গে কথা বলেছি।তাদেরকে সবরকম পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দেওয়া আছে। অভিভাবকদের জানাতে চাই এই সংকট মুহুর্তে আমার প্রতিটি শিক্ষার্থীর জন্য আমি সজাগ আছি।

হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা হলের প্রভোস্ট ইব্রাহিম মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট রাহাত হোসেন, সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ, সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net