, ,

শিরোনাম :
বরিশালে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আব্বাস সিদকাদের স্মরণে দোয়া মাহফিল

বরিশালে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আব্বাস সিদকাদের স্মরণে দোয়া মাহফিল

dynamic-sidebar

বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদারের স্মরণে বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আনন্দ টিভি বরিশাল অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ এর সভাপতিত্বে এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, বরিশাল টেলিভিশন মিডিয়ার এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, সদস্য জাকির হোসেন, যুগন্তরের সাঈদ পান্থ, নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক রিপন হাওলাদার, বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান জিহাদ রানা, অনিকেত মাসুদ, বাংলাদেশের আলোর ব্যুরো প্রধান এইচআর হীরা, এমএসআই লিমন, পারভেজ সিকদার, অপূর্ব বাড়ৈ সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ শাহাদাত হোসেন।

 

উল্লেখ্য, আব্বাস উল্লাহ সিকদার গত ১৮ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বনানীতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০। তিনি একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন, আব্বাস উল্লাহ সিকদার সবচেয়ে ব্যবসা সফল বেদের মেয়ে জোসনা ছবির প্রযোজক ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net