, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন
শিক্ষক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হলেন ববির ড. খোরশেদ আলম

শিক্ষক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হলেন ববির ড. খোরশেদ আলম

dynamic-sidebar

শফিক মুন্সি ::

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ফেডারেশনের এক সাধারণ সভার পর ২০২০-২১ সালের জন্য নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোঃ খোরশেদ আলম। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএ মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর তারেক আলী। কোষাধ্যক্ষ- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ।

যুগ্ম মহাসচিব- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরিফা রহমান রুমা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ড. স্বপন চন্দ্র মজুমদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. সাইদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদ, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আনোয়ারুল আজিম। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ড. একেএম মাসুদ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও অধ্যাপক ড. পল্লব কুমার চৌধুরী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net