, ,

শিরোনাম :
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ দোকান পড়ে ছাই

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ দোকান পড়ে ছাই

dynamic-sidebar

শাওন হাওলাদার॥ বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

আগুনে প্রায় ৩০টি ছোটবড় ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সম্পূর্ণ পুড়ে গেছে বাসস্ট্যান্ড মার্কেট। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পৌর সুপার মার্কেট।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস,বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট,বাবুগঞ্জ ফায়ার সার্ভিস,উজিপুর ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার সকাল ৬টায় বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net