রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩০

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজাপুরে বিদেশ ফেরত একজন সহ চারজনকে লক্ষাধিক টাকা জরিমানা

রাজাপুরে বিদেশ ফেরত একজন সহ চারজনকে লক্ষাধিক টাকা জরিমানা

dynamic-sidebar

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় এলাকায় বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, পণ্য মজুদ করা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অফিস সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, বেশি দামে বিক্রি করা ও প্রচুর পণ্য মজুদ করার অপরাধে উপজেলার গালুয়া বাজারের ব্যবসায়ী মনির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা, বাইপাস মোড় এলাকায় ষ্টুডিও ব্যবসায়ী প্রবাস থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থাকায় পনের হাজার টাকা এবং বাঘরী বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় চাল বেশি দামে বিক্রি করার অপরাধে ব্যবসায়ী গৌতম মন্ডলকে বিশ হাজার টাকা ও একই অপরাধে চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদারকে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সোহাগ হাওলাদার।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: আবুল খায়ের মাহমুদ রাসেল সহ রাজাপুর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ইউএনও মো: সোহাগ হাওলাদার জানান, ইন্ডিয়া থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাজারে ঘোরাগুরি করায় একজনকে পনের হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকা, পণ্য মজুদ করার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net