রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে ইউপি সদস্যকে কুপিয়ে যখম

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন মোল্লার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এর ঘটনায় জের ধরে ইউপি সদস্য কে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার দপদপিয়া ইউনিয়ন চরকয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতের নাম হাসান বিশ্বাস। সে দপদপিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বর্তমানে আহত হাসান গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বজনরা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালে নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন মোল্লার সাথে সাবেক এক নারী ইউপি সদস্যের আপত্তিকর ছবি ভাইরাল হয়।

এ নিয়ে পুরো বরিশাল জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নলছিটির দপদপিয়া এলাকায় উপজেলা চেয়ারম্যান শাহীন মোল্লার এমন কুকীর্তি ফাঁস হলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহিন মোল্লার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এতে সাহিন মোল্লা ক্ষিপ্ত হয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য হাসান বিশ্বাসকে সন্দেহ করে হত্যার পরিকল্পনা চালায়।

আজ দুপুর একটায় হাসান বিশ্বাস বাসা থেকে বের হয়ে চরকয়া এলাকার দক্ষিণ কান্দা আলীর দোকানের সামনে রওনা দিলে খলিফা বাড়ির মসজিদের সামনে হাসান বিশ্বাসকে পথরোধ করে উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন সহ তার সহযোগী সন্ত্রাসীরা। একপর্যায়ে শাহিন মোল্লা ও তার ভাগিনা রিপন তালুকদার, রুমেল, হামজা, চাচাতো ভাই জসিম মোল্লা এবং তাদের সহযোগী বাবুল বিশ্বাস মাহবুবসহ ১৫/২০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হাসান বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। ধারালো অস্ত্রের কোপে হাসান বিশ্বাসের মাথায় মারাত্মক জখম হয়েছে। তাছাড়া তার বাম পায়ের হাটুর নিচে ধারালো ক্ষুরের আঘাতে হাড় কাটা জখম হয় ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে সার্জারি ইউনিট ৪ কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো আগাতে মাথায় মারাত্মক জখম হয়েছে।অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে।

 

দপদপিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান চুন্নু জানান,দীর্ঘদিন ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। প্রায় সময় বিভিন্ন নারী সংঘটিত কারণে নিয়ে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিন মোল্লা এক নারীর সাথে আপত্তিকর ছবি ভাইরাল হলে সে এলাকার তার শত্রুদের উপর সন্দেহ করে বিভিন্ন ভয় ভীতি হুমকি দেয়। প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য হাসান বিশ্বাসকে আপত্তিকর ছবি ভাইরাল হওয়ার ঘটনায় সন্দেহ করে হত্যার চেষ্টায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন শাহিন মোল্লা ও তাদের সহযোগী সন্ত্রাসীরা। শাহিন মোল্লার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে।

 

এলাকাবাসী জানান,মফিজুর রহমান শাহীন মোল্লা একের পর এক এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে এক স্কুলছাত্রীকে বখাটেরা উত্যক্ত করায় পর সেখানে শাহিন মোল্লা তাদের পক্ষ নেয়ায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এলাকাবাসী সহ জনপ্রতিনিধিরা শাহিন মল্লা অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে।

 

এ বিষয়ে নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিন জানান,সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবি ভাইরাল ঘটনায় মারামারির মতো ঘটনা ঘটেনি। করোনা মোকাবেলায় প্রতিরোধ করতে সাতটার পর রাস্তাঘাট সহ বাজারে লোকজন থাকতে পারবেনা বলে এই মর্মে সবাইকে সতর্ক করে দেয়া হলে হাসান বিষয়টিকে অন্যদিকে নেয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ছবিটি ফেইক।

 

এদিকে হামলার ঘটনায় মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net