, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশালে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

dynamic-sidebar

নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি শহরে করোনা উপসর্গ নিয়ে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই কিশোরী নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানান, ওই কিশোরীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল।

হৃদক্রিয়া বন্ধ হয়ে মেয়েটি মারা গেছে বলে আমারা প্রাথমিক ধারণা করছি। তবে বর্তমান পরিস্থিতিতে সে করোনায় আক্রান্ত হয়েছিল কি না তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই বিষয়টি নিশ্চিত হতে পারব।

ছাত্রীটির স্কুল শিক্ষক মিলনকান্তি দাস জানান, ১৬ বছরের ওই কিশোরী বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

তার মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে তিনি আরও বলেন, নলছিটি পৌর শ্মশানে ছাত্রীটির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net