সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশালে মসজিদে তারাবী আদায়ের দাবী বিভাগীয় শীর্ষস্থানীয় আলেমদের

বরিশালে মসজিদে তারাবী আদায়ের দাবী বিভাগীয় শীর্ষস্থানীয় আলেমদের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মসজিদে মুসুল্লিদের সংখ্যার শর্ত তুলে দিয়ে পূর্ণ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি অনুযায়ী জরুরী দুরত্ব বজায় রেখে মসজিদে জামাতের সাথে নামাজ, বিশেষত আসন্ন পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছে বরিশালের আলেমরা।

বরিশাল জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, মোহতামিম হাফেজ মাও. ওবাইদুর রহমান মাহবুব বলেন, আজ আমরা এক মহা দুর্যোগের মধ্য দিয়ে দিন পার করছি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) ইতিমধ্যে আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে।

করোনা ভাইরাস মহামারী থেকে পরিত্রানের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহ প্রশংসনীয়। তবে মসজিদে মুসল্লীদের সংখ্যা নির্ধারণের কারণে বিভিন্ন স্থানে মসজিদে তালা লাগানো, ইমাম-মুআজ্জিন, মুসল্লিদের হয়রানি অত্যন্ত বেদনাদায়ক।

বরিশাল জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাও. নুরুর রহমান বেগ বলেন, আমরা বরিশাল বিভাগীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মুসুল্লিদের সংখ্যার শর্ত তুলে দিয়ে পূর্ণ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি অনুযায়ী জরুরী দুরত্ব বজায় রেখে মসজিদে জামাতের সাথে নামাজ, বিশেষত আসন্ন পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি।

এ মহৎ উদ্যোগ আল্লাহর রহমতকে তরান্বিত করবে এবং দেশ ও জাতির জন্য কল্যান বয়ে আনবে। ইনশা-আল্লাহ।

জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর সভাপতি মাও. আবদুল মান্নান বলেন, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যে, আমরা যেন সকলে করোনা ভাইরাস সহ যাবতীয় সংকট থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে খালেস দিলে তাওবা-এস্তেগফার, নামাজ-রোজা, দোয়া অব্যাহত রেখে সবধরনের পাপ কাজ থেকে বিরত থাকি। পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলি।

উল্লেখ্য, আমরা গত ৮ এপ্রিল হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী আবদুস সালাম সাহেব, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরামের দেয়া বিবৃতির সাথে একাত্মতা ঘোষণা করছি।

একই সাথে একাত্মতা প্রকাশ করেন, মাও. আবদুল খালেক, পীর সাহেব হরিনাফুলিয়া, বরিশাল, মুফতী নুরুল্লাহ, প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী, বরিশাল বহুমুখী ইসলামী মাদরাসা ও দারুল ইফতা, কাশীপুর, বরিশাল, মুফতী শাব্বীর আহমাদ, মোহতামিম, জামেয়া মাদানিয়া হাজী উমর শাহ,

বটতলা, বরিশাল, মুফতী রফিকুল ইসলাম, মোহতামিম, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া, বরিশাল, মাও. আবদুর রশীদ, মুহাদ্দিস, জামিয়া রশিদিয়া, চরমোনাই, বরিশাল, মাও. আবদুর রব, অধ্যক্ষ, বাঘিয়া আল আমিন কামিল মাদরাসা, বরিশাল, মাও. আবদুল হালিম মাদানী, অধ্যক্ষ, সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা, বরিশাল, মাও. শামসুল আলম, সেক্রেটারী, জাতীয় ইমাম সমিতি,

বরিশাল মহানগর, মাও. আবু সাইদ, খতীব, বড় মসজিদ, পটুয়াখালী, মুফতী গোলাম মাওলা, বরগুণা, হা. মাও. মোহাম্মাদ নাছির, পিরোজপুর, হাফেজ মাও. আবদুর রহীম, পীর সাহেব গালুয়া, ঝালকাঠী, মাও. তৈয়বুর রহমান, ভোলাসহ আরো ওলামায়ে কেরামগন এদাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net