, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে কাপড়ের দোকান সীলগালা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পৃথক দুটি অভিযান চালিয়ে নগরীর একটি কাপড়ের দোকান সীলগালা সহ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বিভিন্ প্রতিষ্ঠানকে।

আজ (২৪ই) এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। চলে দুপুর পর্যন্ত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের ম্যাঞ্চেনজারের মাধ্যমে জিয়াউর রহমান জানান, আগামীকাল রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রন রাখার জন্য এই অভিযান চালানো হয়।

২শত ৫০টাকা দামের আদা ৪শ থেকে সারে ৪শ টাকা দরে বিক্রি করায় এক আদা বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপ্রয়োজনীয় বিভিন্ন দোকান, মোবাইল ফোন এবং কাপড়ের দোকান খোলা রাখায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজার রোড এলাকায় জরিমানা ও সতর্ক করার পরেও তৃতীয়বারের মত সরকারি নির্দেশনা অমান্য করায় প্রিয়াংকা বস্ত্রালয় কাপড়ের দোকানটিকে সীলগালা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, নগরীর সাগরদি বাজার এলাকায় ৮টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শুক্রবার জুমার নামাজ এবং রমজানের তারাবির নামাজ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুসারে করার জন্য মসজিদ কর্তৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জেনদের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net