, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় দোকানীকে জরিমানা

বরিশালে ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় দোকানীকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং, নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাজার রোড, চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা ও অধিক দামে নিত্যপণ্য বিক্রয়ের অপরাধে নগরের বিজয় স্টোরকে ২০০০ টাকা ও আলমগীর স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নগরের অমীত সাহা নামে এক ব্যক্তি তার দোকানে প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর পলাশ নামে অপর এক ব্যক্তিকে অহেতুক দোকান খোলা রেখে জনসমাগম করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি চলমান করোনা ভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য না বাড়ানো ও অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net