রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
রমজানের প্রথমদিনে লকডাউন ভেঙ্গে ঝালকাঠির বাজারে জনসমাগম

রমজানের প্রথমদিনে লকডাউন ভেঙ্গে ঝালকাঠির বাজারে জনসমাগম

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে রমজানের প্রথমদিন লকডাউন ভেঙ্গে পরেছে। শহরে সকাল থেকেই বিভিন্ন বাজারে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং বিভিন্ন শ্রেণির মানুষ বাধাহীনভাবে মটর সাইকেল, রিক্স এবং অন্যান্য যানবাহন নিয়ে বেরিয়ে ছিলো। জেলার ৪টি উপজেলাই হাট-বাজার দোকান-পাট স্বাভাবিক সময়ের মতো খোলা রয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ দাবি করেছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য নির্দেশিকা না মেনে এই ধরণের চলাফেরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, জেলায় ৭৩২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। ৪৮৮ জন হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘন্টায় ২০ জন হোম কোয়ারেন্টাইনে গিয়েছে এবং ৭৫ জন কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটিয়ে বেরিয়ে এসেছে।

 

এপর্যন্ত ২২৯ জনের নমুনা পরিক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। ১৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৬ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে তবে, এই ৬ জনের মধ্যে করোনা ভাইরাসের শারীরিকভাবে এদের কোন লক্ষণ দেখা দেয়নি। এছাড়া ১৮২ জনে নেগেটিভ রিপোর্ট এসেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net