সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে তেলবাহী লরির ধাক্কায় মো. জাকির হোসেন নামের এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র আশ্রাফুল আহত হয়েছেন।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান,

বরিশালগামী লরির সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, লরিটি দ্রুত বেগে রং সাইড (উল্টোপথ) দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net