, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে জেলা প্রশাসনের অভিযানে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে জেলা প্রশাসনের অভিযানে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশালে নানা অপরাধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব ও পুলিশের সহযোগিতায় শনিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. সাইফুল ইসলাম বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং শারীরিক দূরত্ব বজায় না রাখায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net