, ,

শিরোনাম :
বরিশালে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি,৮ দোকানীকে জরিমানা

বরিশালে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি,৮ দোকানীকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ রমজানে নিত্য পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে পৃথক অভিযানে ৮ টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয় এসব অভিযান পরিচালনা করেন।

এরমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ও মো. আতাউর রাব্বীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় বরিশাল নগরের সাগরদী ও বাংলাবাজার এবং বান্দ রোড এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের সাগরদী বাজারের একটি দোকান থেকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে নিত্য পন্য বিক্রির দায়ে বাংলাবাজারের এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের বান্দ রোডের দুটি মুদী দোকান থেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত।

এছাড়া ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগীতায় বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র। এসময় মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় অপরাধে ৪ টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net