, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রিসহ ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানে ৪৮ হাজার টাকা জরিমানা

বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রিসহ ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানে ৪৮ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা সহ মাহে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং, সামাজিক দুরুত্ব নিশ্চিত,গণ জমায়েত বন্ধ সতর্ক করার অভিযান পরিচালনাকালে মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের তালিকা বিহীন এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে ৪৮ হাজার টাকা অর্থে দন্ডে দন্ডিত করা হয়েছে।

আজ (৪ই মে) সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল জেলা প্রশাসক দপ্তরের ভ্রাম্যমান আদালত মনিটরিং টিম অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

অভিযানকালে নগরীর কাটপট্রি থানা সড়কের মেডিসিন মার্কেটে অভিযানকালে বেশ কয়েকটি মিডিসিন প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ জব্দের পাশাপাশি সেম্পল আইটেমের ঔষধ বিক্রি করার অপরাধে সেসকল ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদের আর্থিকভাবে অর্থে দন্ডে দন্ডিত করেন।

এর পর্বে নগরীর তালতলী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে নেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে সেসব প্রতিষ্ঠানকে জারিমানার আওতায় এনে অর্থে দন্ডে দন্ডিত করেন।

ভ্রাম্যমান আদালত অভিযানকালে তিনটি মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠান সহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন জনস্বার্থে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের মোবাইল টিম সর্বক্ষণ তাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি সকল অসাধু ব্যবসায়ীদের অনৈতিক ব্যাবসা পরিহার সহ সাধারন ক্রেতাদের সাথে প্রতরনা করা থেকে বিরত থাকার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net