মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫

শিরোনাম :
বরিশালে অধিক মূল্যে হেক্সিসল বিক্রি করায় অর্ধলক্ষ টাকা জরিমানা

বরিশালে অধিক মূল্যে হেক্সিসল বিক্রি করায় অর্ধলক্ষ টাকা জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে অধিক মূল্যে হেক্সিসল বিক্রি করায় দুই ফার্মেসিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) নগরের সদর রোড ও ফকির বাড়ি রোডের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এসময় সহযোগীতায় করে র‍্যাব-৮ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম।

তিনি জানান, বুধবার সদর রোডের মেডিসিন প্লাস নামের ফার্মেসিতে গিয়ে দেখা যায়, তারা ১৩০ টাকা মূল্যের হেক্সিসল ২শ’ টাকায় বিক্রি করছেন। ফলে ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে আরও জানা যায়, সুমন মেডিকেল হল নামে একটি পাইকারি ওষুধের দোকানে অধিক দামে হেক্সিসল বিক্রি করার ফলেই নগরীতে এ পণ্যের খুচরা মূল্য বেশি। ওই তথ্যের ভিত্তিতে ফকির বাড়ি রোডে সুমন মেডিকেল হলে গিয়ে দেখা যায়, তারা ১১৫ টাকা পাইকারি মূল্যে কেনা হেক্সিসল (যার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা) ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছে।

 

সেখানে উপস্থিত একাধিক ফার্মেসি দোকানদার ও কর্মচারীর সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। দেখা যায় অন্যান্য পণ্য বিক্রির রশিদ থাকলেও উর্ধ্বমূল্যে বিক্রির কারণে হেক্সিসল বিক্রির কোনো রশিদ নেই দোকানটিতে। অধিক মূল্যে হেক্সিসল বিক্রির দায়ে সুমন মেডিকেল হলের প্রোপ্রাইটর রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে এর পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে নগরীর ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫শ’ করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net