, ,

শিরোনাম :
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বাকেরগঞ্জে ঈদ বাজারে জনস্রোত, বাড়ছে করোনা ঝুঁকি!

বাকেরগঞ্জে ঈদ বাজারে জনস্রোত, বাড়ছে করোনা ঝুঁকি!

dynamic-sidebar

বাকেরগঞ্জ প্রতিনিধিঃকরোনা মহামারী মোকাবেলায় বাকেরগঞ্জের সংশ্লিষ্টরা সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই অজানা কারণে পাল্টে যায় তাদের তৎপরতা। এ কারণে উপজেলার সবগুলো হাট-বাজারে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্বতো দূরের কথা, হাট-বাজারগুলো পরিণত হচ্ছে মিলনমেলায়।

 

পরবর্তীতে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সমান্য পরিসরে মার্কেট খোলা রাখার সরকারি নির্দেশনা দেয়া হলেও তা মানছে না কেউ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম তাদের সীমাবদ্ধতার কথা জানিয়ে বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সবার মধ্যে সচেতনতা না থাকায় স্বাস্থ্যবিধি পুরোপুরি মাননো সম্ভব হচ্ছে না।

 

সদর রোড থেকে কর্মস্থল যেতে মানষের ভিড়ে বিপত্তিতে পড়েন তিনি। উপজেলার ব্যবসায়ীদের সংগঠন বাকেরগঞ্জ বণিক সমিতি ও পৌর কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, আমিও চাই সবাই সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবোয় সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুক। ঈদের কেনাকাটায় উপজেলার সদর রোডে জনস্রোতে তিনিও বিব্রত হচ্ছেন বলে জানিয়েছেন। বাকেরগঞ্জ বণিক সমিতি’র সভাপতি মাসুদ আকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জিলন ডাকুয়া জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মার্কেট বন্ধ রাখার ক্ষেত্রে অটল ছিলেন।

 

কিন্তু স্বল্পপরিসরের নামে মার্কেট খুলতে গিয়ে জনসমাগম ঘটে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নিজেদের জীবনই ঝুকিতে পড়েছে। এ কারণে বাকেরগঞ্জ বণিক সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকল বিপনীবিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net