, ,

শিরোনাম :
গৌরনদীতে কর্মহীন পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ

গৌরনদীতে কর্মহীন পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি॥ করোনা ভাইরাসের কারনে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে কর্মহীন দুঃস্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল শুক্রবার সকালে বিতরণ করা হয়েছে।

গোলাম হাফিজ মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নলচিড়া ইউনিয়নের ছয়টি গ্রামের ৪৪৫ টি পরিবার মাঝে চাল বিতরণ করেন নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম সেরনিয়াবাত, নলচিড়া ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলামসহ অন্যান্যরা

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net