সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৮

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’
ঘূর্ণিঝড় আম্ফানে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় আম্ফানে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ব্যাপক ক্ষতি

dynamic-sidebar

আমিনুর রহমান শামীম,বিশেষ প্রতিবেদকঃ ঘুর্নিঝড় “আম্ফান” ছোবলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজের টিনসেট ভবন ও টিনের তৈরি বেষ্টনী প্রাচীরের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের অনেক গাছ ভেঙ্গে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান সংলগ্ন ঘরবাড়ি।

ঘূর্নিঝড় আম্ফান এর তান্ডবে গতকাল রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজের টিনের তৈরি নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে উড়ে যায়। এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান মোসাম্মৎ তাহমিনা আক্তার জানান, গত রাতে ঘূর্ণিঝড় আম্ফান এর তান্ডব চলাকালীন রাত ১০ টার দিকে প্রতিষ্ঠানের টিনের তৈরি নিরাপত্তা বেষ্টনীর অধিকাংশ ভেঙ্গে বাতাসে অন্যত্র উড়ে যায়।

এছাড়া গত দুবছর যাবত লাগানো ফলজ ও ঔষধি গাছ সহ পুরানো গাছ ভেঙ্গে পড়ে দুমরে মুচরে যায়। প্রতিষ্ঠানটির টিনসেট ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিষ্ঠান প্রধান ধারণা করছেন ঘূর্ণিঝড় আম্ফান প্রতিষ্ঠানটির ৫ লক্ষ টাকার অধিক ক্ষয় ক্ষতি করেছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে গত বছর জেএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় তিনি শিক্ষাবোর্ডের শর্ত পূরণ ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করে এই বেষ্টনী প্রাচীর নির্মাণ করা হয়ে ছিলো। গত বছর আরো একটি ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির এই বেষ্টনী প্রাচীর ভেঙ্গে গিয়ে ছিলো।

 

ইটের তৈরি পাকা বাউন্ডারি ওয়ালের কথা জানতে চাইলে তিনি জানান, বাউন্ডারি ওয়ালের ব্যাপারে বরিশাল-৩ আসন ( মুলাদী-বাবুগঞ্জ) এর সাংসদ গোলাম কিবরিয়া টিপু অবহিত আছেন এবং বরিশাল জেলাবোর্ডে প্রতিষ্ঠানের আবেদন করা আছে। তিনি পাকা বাউন্ডারি ওয়ালের ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net