, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে ৩৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

বরিশালে ৩৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীসহ জেলার ৭টি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঈদ বাজারকেন্দ্রিক দোকান খোলা রেখে অবৈধ জনসমাগমের মাধ্যমে করোনা সংক্রামিত করার ঝুঁকি তৈরি করায় ৩৫টি দোকান এবং ৪ জন ক্রেতার কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। হিজলা ও বাবুগঞ্জের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে আমিনুল ইসলাম ও সুজিত হাওলাদার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, মেহরাজ শারমীন, রূম্পা ঘোষ ও মুনিরা খাতুনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, সরকারি নির্দেশ অমান্য করায় নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত ১৫টি দোকান ও ৪ ব্যক্তির কাছ থেকে ৫২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হিজলায় ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪ হাজার টাকা, বাবুগঞ্জে ৩টি দোকান থেকে ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জে ৭টি দোকান থেকে ১২ হাজার এবং মুলাদীতে ৪টি দোকান থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net