রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠিতে পুলিশকে কোপানোর ঘটনায় দুই হামলাকারী গ্রেপ্তার

ঝালকাঠিতে পুলিশকে কোপানোর ঘটনায় দুই হামলাকারী গ্রেপ্তার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুলিশের এসআই খোকন হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ধারায় পৃথক দুটি মালমা দায়ের করেছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে হামলাকারি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি সাগর হাওলাদার (২৮) ও নাঈম হাওলাদারকে (২০) গ্রেপ্তার করা হয়।আটককৃত সাগর হাওলাদার ওই এলাকার রতন হাওলাদারের ছেলে এবং নাঈম হাওলাদার একই এলাকার শাহাদৎ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনজন পুলিশ সদস্য নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রাজিব মল্লিককে আটক ও তার সহযোগীদের বিষয়ে তদন্ত করতে গালুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে যায় রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার। সেখান থেকে রাজিব মল্লিকের সহযোগী সাগরকে আটক করে পুলিশ। এ সময় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিকের ছোট ভাই রাজিব মল্লিক সাগরকে ছিনিয়ে নিতে এসআই খোকনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত এসআইকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আটক দুজনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net