, ,

শিরোনাম :
বরিশাল র‌্যাবের অভিযানে লিবিয়ায় মানবপাচারকারী গ্রেপ্তার

বরিশাল র‌্যাবের অভিযানে লিবিয়ায় মানবপাচারকারী গ্রেপ্তার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জাকির মাতুব্বর গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। রোববার দুপুরে সদর উপজেলার ঘটকচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের ইছাহাক মাতুব্বরের ছেলে।

 

 

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, মানবপাচারকারী চক্রের মূলহোতা রাজৈর উপজেলার বদরপাশা এলাকার জুলহাস সরদারের সহযোগী কাজ করে জাকির মাতুব্বর। জাকির এলাকা থেকে লোক সংগ্রহ করে লিবিয়ায় পাঠায় পরে লিবিয়া হয়ে ইতালী নেয়ার কথা বলে সহজ সরল যুবককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় জুলহাসসহ অন্য সদস্যরা।

 

সম্প্রতি লিবিয়ায় মাফিয়াদের গুলিতে ২৬ বাংলাদেশীর মধ্যে মাদারীপুরের ১১ জন নিহতের ঘটনায় রাজধানীর পল্টন থানায় ও মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার দমন আইনে মামলা হয়। মামলা হলে গা ঢাকা দেয় জাকির। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। এনিয়ে মানবপাচার মামলায় গ্রেপ্তার হলো পাঁচজন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net