, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে ১৮০ জন দুরারোগ্য রোগী পেলেন ৯০ লাখ টাকা

বরিশালে ১৮০ জন দুরারোগ্য রোগী পেলেন ৯০ লাখ টাকা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দুরারোগ্য রোগে আক্রান্ত ১৮০ জন রোগীকে ৯০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তার এই চেক প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসব রোগীদের মধ্যে আর্থিক সহায়তা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীসহ ১৮০ জন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

তিনি আরো জানান, ২০১৯-২০ অর্থবছরের এ পর্যন্ত ৬ রোগে আক্রান্ত ৩৬০ জন রোগীকে ১ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net