, ,

শিরোনাম :
বরিশাল নগরী থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল নগরী থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ তারিকুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত পৌণে ৮ টার দিকে নগরীর ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল রুপাতলী এলাকার মৃত আবুল কাশেম হাওলাদার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌণে ৮ টার দিকে নগরীর ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রাসেল আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net