, ,

শিরোনাম :

বরিশালে ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযান, মালিকসহ চারজনকে জেল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে নানান অনিয়মে ভরপুর একটি ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

 

এছাড়া ডায়াগনিষ্টিক সেন্টারটি সিলগালা করে দিয়েছে মোবাইল কোর্ট।বরিশাল নগরীতে সাধারন মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে বেশ কয়েকটি ভূঁইফোর ডায়াগনিষ্টিক সেন্টার। দালাল নির্ভর, মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য বিনা কারনে রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

 

এমনই অভিযোগে শনিবার দুপুরে নগরীর আগরপুর রোডের দি মুন মেডিকেল সার্ভিসেস এ অভিযান চালায় জেলা প্রশাসন ও বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানকালে মেয়াদহীন রিএজেন্ট ব্যবহার, ডক্টর ও প্যাথলজিষ্ট উপস্থিত না থাকার পরেও তাদের স্বাক্ষর দিয়ে রিপোর্ট পাওয়া যায়।

 

 

রোগীদের সাথে প্রতারনার অভিযোগে লাইসেন্স বিহীন এই ডায়াসনিষ্টিক সেন্টারটির মালিক শাহিন সহ ৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে মোবাইল কোর্ট, পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net