রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৭

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
গিনেস বুকে নাম লেখালেন বরিশাল বিএম কলেজছাত্র জুবায়ের

গিনেস বুকে নাম লেখালেন বরিশাল বিএম কলেজছাত্র জুবায়ের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:: ফুটবল নিয়ে নিজের কারিশমা দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজছাত্র আশিকুর রহমান জুবায়ের। ঝালকাঠি জেলার বাসিন্দা বিশোর্ধ্ব এই যুবক এক মিনিটে সবচে বেশি ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইলের স্বীকৃতি পেলেন। স্বীকৃতিস্বরুপ তার নামটি অন্তর্ভুক্ত হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। গত (৩০ জুলাই) রোববার বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগে অনার্স চতুর্থ বর্ষের ছাত্র জুবায়েরকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি। জানা গেছে, পরিবারের কাছ থেকে শুরুতে সমর্থন না পেলেও এখন ফয়সালের কৃতিত্বে খুশি বাবা-মাসহ স্বজনেরা।

বাবা জালাল আহম্মদ বলেন, খেলাধুলা থেকে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলেন। কিন্তু সে লুকিয়ে লুকিয়ে এ সব প্রাকটিস চালিয়েছে, এখন একটি বিশ্ব রেকর্ড করেছে। এ থেকে কী হবে জানি না, তারপরেও চাই সে করুক। এবং পড়াশুনার পাশাপাশি চালিয়ে যাক।

গিনেস রেকর্ড প্রসঙ্গে আশিকুর রহমান জুবায়ের বলেন, নিজের খেয়াল থেকেই এগুলো করেছি। ছোটবেলাতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও নানান সীমাবদ্ধতার কারণে বেশিদূর এগোতে পারিনি। তবে ইচ্ছা ছিল আলাদা কিছু করার। বাড়িতে লেখাপড়ার জন্য বাবা-মায়ের কড়া শাসন থাকলেও ঘরের দরজা বন্ধ করেই নিয়মিত চালিয়ে যেতাম প্রাকটিস। এ ক্ষেত্রে পেছনে কোনো প্রশিক্ষক ছিল না। বরং নিজের প্রচেষ্টায় এগিয়েছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net