, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে স্টেডিয়ামের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালে স্টেডিয়ামের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল জেলা স্টেডিয়ামের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) দুপুরে বরিশাল নগরের ১১ নম্বর ওয়ার্ডের ভিআইপি গেট এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় খোঁজখবর নিয়ে দেখা যায়, স্টেডিয়ামের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানকালে ওই অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাউকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, একটি ভূয়া মামলার তথ্য দিয়ে সরকারি এ জমিটি ভোগদখলের চেষ্টা চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বরিশাল সদর উপজেলা ও মহানগরের অবৈধ স্থাপনাগুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net