, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
আজকের বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন কে জেলা প্রশাসনের চিকিৎসা সহায়তা

আজকের বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন কে জেলা প্রশাসনের চিকিৎসা সহায়তা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দৈনিক আজকের বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন কে জেলা প্রশাসন এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তার নিজ কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক মোশাররফ হোসেন’র চিকিৎসার সহায়তার অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করেন। সাংবাদিক মোশাররফ হোসেন’র পক্ষে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন তার ছোট ভাই।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাংবাদিক মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন। তার আশু সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net