নিজস্ব প্রতিবেদকঃ নগরীর হাট খোলা হকার্স মার্কেট এলাকা থেকে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নগরীর ৬ নম্বর ওয়ার্ডস্থ হকার্স মার্কেট এলাকার বাসিন্দা জুয়েল খান (৩০) ও সূচনা আক্তার টুম্পা (২০)।
তথ্যের সত্যতা নিশ্চিত করে এসআই আশুতোষ সরকার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সূচনা আক্তার টুম্পাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে জুয়েল খানকে আটক করা হয়। এসময় তাদের দু’জনের কাছ থেকে মোট চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এসআই আশুতোষ আরও জানান, ‘সূচনা খুচরা মাদক বিক্রেতা। তিনি জুয়েলের কাছ থেকে গাঁজা এনে খুচরা বিক্রি করতেন। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply