রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

dynamic-sidebar

ববি প্রতিনিধিঃ প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। পরে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নতুন মসজিদে আসরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে নতুন মসজিদে ভয়াল ২১ আগস্ট স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের আগে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ২১ আগস্টের হত্যাকারীদের বিচারের আওতায় এনে শান্তি নিশ্চিত করার দাবি জানান এবং এর সাথে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট এই মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলী দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন। সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের প্রতিটি মেঝে (ফ্লোর) মার্বেল পাথর খচিত। রয়েছে ৩টি দৃষ্টিনন্দন গম্ভুজ। এক সাথে আড়াই হাজার মুসুল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net