রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৭

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি-ষাইটপাকিয়া সড়কের সৈয়দ বাড়ির সেতুতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের মনির হোসেনের স্ত্রী লাইজু বেগমের (৩৫) রক্তচাপ কমে যায়। মঙ্গলবার সকালে তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে স্বামী মনির হোসেন ঝালকাঠি চিকিৎসকের কাছে রওনা হয়। স্থানীয় সৈয়দ বাড়ির সামনের একটি সেতুতে ওঠার সময় পেছন থেকে ছিটকে পড়ে যায় লাইজু বেগম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাইজু বেগমের দুই সন্তান রয়েছে।

নিহতের স্বামী মনির হোসেন বলেন, লাইজু অসুস্থ ছিল, তাই মোটরসাইকেল নিয়ে সেতুতে ওঠার সময় অসাবধানতাবশত সে পড়ে যায়। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net