, ,

শিরোনাম :
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ
রাজাপুরে প্রতিবন্ধি যুবতী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজাপুরে প্রতিবন্ধি যুবতী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

dynamic-sidebar

সাইদুল ইসলাম, রাজাপুর: ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধি এক যুবতী (২৫)কে জোর পূর্বক ধর্ষণ মামলার আসামী সুজন (২২) কে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন উপজেলার গালুয়া দূর্ঘাপুর এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সুজন পলাতক ছিলেন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল সুজন কৌশলে প্রতিবন্ধী যুবতীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে এ ঘটনায় স্থানীয়রা সালিশ মীমাংসায় বসে এবং বখাটে সুজনকে জুতাপিটা করে। এতে সুজন ক্ষিপ্ত হয়ে যুবতীর পরিবারের উপর হামলা চালায়।

 

নিরুপায় হয়ে যুবতীর মা টুলু বেগম বাদী হয়ে ১০এপ্রিল রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা ধায়ের করেন। যাহার মামলা-০৮। এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net