, ,

শিরোনাম :
চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ

dynamic-sidebar

প্রেস বিজ্ঞপ্তিঃ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করায় উদ্বেগ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সকল সদস্যদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সহ-সাধরণ সম্পাদক মো. মিজানুর রহমান এক বিবৃতিতে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে তার কোন সত্যতা নেই। আমরা মনে করি প্রতিহিংসামূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত হয়রানিমূলক এই মামলা অনতিবলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই। একই সাথে মিথ্যা অভিযোগে মামলা করায় অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

বুধবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক মো. রুবেল খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net