সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫১

শিরোনাম :
বরিশালে বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বরিশালে বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥আগস্টের কলঙ্কময় মাসে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই মহান মানুষটির জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মরণে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানটি হয়।

 

৩১ আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোহাম্মদ ইউনুস, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর বরিশাল এ্যাডঃ এ কে এম জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এস এম ইকবাল, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকারসহ অতিথি বৃন্দরা। পরবরতীতে পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net