, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
রাজাপুরে শিশু সন্তানকে রেখে প্রবাসীর স্ত্রী উধাও

রাজাপুরে শিশু সন্তানকে রেখে প্রবাসীর স্ত্রী উধাও

dynamic-sidebar

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে ৫ বছরের কন্যা সন্তানকে ফেলে রেখে ১১ লক্ষ টাকা ও ১৩ ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের মনিরুজ্জামান তালুকদারের মেয়ে আলিমা জামান বানীর সঙ্গে পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত. আলী আজগড়ের ছেলে সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদারের সঙ্গে ২০১৫ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পরে স্বামী মহিউদ্দিন হাওলাদার চাকুরীর উদ্দেশ্যে সৌদি পারি জমানোর সময় স্ত্রী আলিমা জামান বানীকে শশুরের (মেয়ের বাবা) বাসায় রেখে যান। দীর্ঘ ছয় বছর সংসার করার পর প্রবাসী স্বামী মহিউদ্দিন গত ২৫ আগষ্ট দেশে আসলে ২৭ আগষ্ট সন্ধ্যায় গুরতে বের হবার কথা বলে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে উধাও হন বানী। তাকে না পেয়ে প্রবাসী মহিউদ্দিন ২৮ সেপ্টেম্বর রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৯৭৯।

রাজাপুর থানার এসআই দিলীপ কুমার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আমরা বিভিন্ন থানায় বেতার বার্তা দিয়েছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net