, ,

শিরোনাম :
ঝালকাঠি বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

ঝালকাঠি বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে মেয়েকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মেয়েটির মা মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শহীদুল্লাহ বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদনের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। স্বামী তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণ চেষ্টা করেন তার স্বামী। তখন পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে বিষয়টি মেয়ে তার মাকে জানালে বাবা মামুন হাওলাদার কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে রাতে মামুন ঘর থেকে স্ত্রীর বিদেশ থেকে চাকরির জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net