, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক লাখ তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক লাখ তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের মতাশার বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

 

 

উদ্বোধনকালে ডিসি অজিয়র বলেন, আজ থেকে বরিশাল জেলার ১০ উপজেলায় এক যোগে চলবে তাল বীজ বপন কর্মসূচি। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে।এ কর্মসূচি সফল ও সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সব ব্যক্তি-প্রতিষ্ঠান সবার সর্বাত্মক সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক অজিয়র।

 

 

 

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল আলম, সামাজিক বন বিভাগ বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা মো. জি এম রফিক আহাম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুজ্জামান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net