, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশাল ফটো সাংবাদিক পরিষদের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বরিশাল ফটো সাংবাদিক পরিষদের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল ফটো সাংবাদিক পরিষদ এর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দৈনিক আজকের বার্তা কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এ কমিটির অনুমোদন দিয়েছেন সম্পদক পরিষদ বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবগঠিত এই কমিটিতে দৈনিক আজকের বার্তার আলোকচিত্রি মুহাঃ কামরুজ্জামান জুয়েল রানাকে সভাপতি, দৈনিক মতবাদ এর আলোকচিত্রি খান রাসেলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক দখিনের মুখ পত্রিকার আলোকচিত্রি আলামিন সাগরকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়েছে।

২৭ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটিতে দৈনিক আমাদের বরিশাল’র সাইদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক আজকের বার্তা’র মো. রেদোয়ান রানা, দৈনিক সত্য সংবাদের অলিউল ইসলাম, জিটিভি ও সাহসী বার্তার অমল দাসকে সহ-সভাপতি মনোনিত করা হয়েছে।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বরিশাল প্রতিদিন’র খান মনিরুজ্জামান, দৈনিক বরিশাল ২৪ ঘন্টা’র নাজমুস সাকিব ঝান্টি, সহ-সাধারণ সম্পাদক দৈনিক তারুন্যের বার্তা’র মাহাবুবুর রহমান, দৈনিক বরিশালের কথা’র নাদিম মাহমুদ, দপ্তর সম্পাদক দৈনিক দখিনের খবর’র মেহেদী হাসান রাতুল, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আমাদের বরিশাল’র মো. নাঈম হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক দৈনিক বরিশালের আলো’র আব্দুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক দখিনের মুখ’র নাসির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক দৈনিক কলমের কণ্ঠ’র মিল্টন কবিরাজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সকালের বার্তা’র মো. ইসমাইল, তথ্য ও গবেষনা সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার পাভেল ফেরদাউস ইমন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন যথাক্রমে, দৈনিক কলমের কণ্ঠের মো. শামীম ফকির, দৈনিক বরিশাল সময়ে’র লিটন আকন, দৈনিক সাহসী বার্তার আবুল কালাম আজাদ সোহাগ, দৈনিক বরিশালের সমাচার’র সবুজ হোসেন, এটিএন/তারুন্যের বার্তা’র আলাউদ্দিন, দৈনিক বরিশালের কাগজ’র মো. রেজাউল, বাংংলাদেশ বাণী’র মো. জিয়াদ হোসেন, আজকের তালাশ’র সুজন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net