রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪০

শিরোনাম :
বরিশালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন এই স্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মুঃ জসিম উদ্দিন, বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার,

বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, ইউনিসেফের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ, বিশিষ্ট আইনজীবী এস এম ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে জন্ম নিবন্ধন কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভায় অতিথিরা জাতীয় জন্ম নিবন্ধন দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

অনুষ্ঠানে অপারেজয় বাংলাদেশ এর পক্ষ থেকে ইউনিসেফ এর সহযোগিতা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net