রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা কারাগারে ইমরান হোসেন ইকরাম (৩৫) নামে এক আসামীর মৃত্যু হয়েছে । তিনি একটি হত্যা মামলার আসামী হিসেবে চার বছর যাবত করাগারে আটক ছিলেন।

ইমরান রাজাপুর উপজেলার রোলা গ্রামের আবুল বাশার খানের ছেলে।

ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ জান্নাত উল ফরহাদ জানান, রাজাপুরের একটি হতা মামলার আসামী ইমরান হোসেন ইকরাম ৪বছর ধরে বিচারাধীন মামলার আসামী হিসেবে কারাগারে ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে বুকে ব্যথায় অচেতন হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যান। নিহতের স্বজনরা জানান, কারাগারেই তার মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পরপরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কুট্টি মৃধা হত্যা মামলার আসামী ছিলেন ইমরান। ঝালকাঠি থানার ডিউটি অফিসার এএসআই হাসানুজ্জামান বলেন, হাজতী আসামী মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net