মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশাল প্রেসক্লাবের তফসিল ঘোষণা : ২৪ ডিসেম্বর নির্বাচন

বরিশাল প্রেসক্লাবের তফসিল ঘোষণা : ২৪ ডিসেম্বর নির্বাচন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রেসক্লাবে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহিনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম.এম আমজাদ হোসাইনকে প্রধান করে গঠিত তিন সদস্য বিশিষ্ট এ কমিশনের সদস্য করা হয়েছে প্রেসক্লাবের সদস্য সাইফুর রহমান মিরন এবং মো. রফিকুল ইসলামকে।

শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় এই তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আল মামুন। সভায় পূর্ববর্তি সভার বিভিন্ন সিদ্ধান্ত এবং আলোচনার বিষয়বস্তু ও নতুন সভার বিভিন্ন এজেন্ডা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। পাশাপাশি আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্য মো. মোর্শারফ হোসেন।

কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় খসরা ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর ভোটার তালিকা সংশোধন প্রস্তাব, ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ভোটার তালিকা সংশোধের প্রস্তাব নিস্পত্তি এবং একই দিন রাত ৮টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

এছাড়া ১০ ও ১১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা ও একই দিন রাত সোয়া ৮টায় দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং রাত সাড়ে ৯টায় প্রার্থীদের খসরা তালিকা প্রকাশ করা হবে।

এরপর ১৪ ডিসেম্বর রাত ৮টার মধ্যে বাতিলকৃত প্রার্থীদের আপিল এবং ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১৮ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং সবশেষ ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত বছরের ন্যায় এবছরও বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে নির্বাচনের পরের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর সকালে। এছাড়াও সভায় আরও বিবিধ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net