, ,

শিরোনাম :
রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে কনস্টেবল পদে চাকরির প্রলোভনে টাকা দাবি, ২ প্রতারক আটক

বরিশালে কনস্টেবল পদে চাকরির প্রলোভনে টাকা দাবি, ২ প্রতারক আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে।জেলা পুলিশ লাইনসের সামনে থেকে সোমবার দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

 

আটকরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামের সামসু খার ছেলে জলিল খাঁ (৩১) ও ঝালকাঠির রমানাথপুরের আব্দুর রশিদ সরদারের ছেলে শরীফ মেহেদী কাওছার (৩৯)।অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, কনস্টেবল পদে নিয়োগে বরিশাল পুলিশ লাইনসে প্রাক-বাছাই চলছিল।

 

 

কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

এসআই কাজী ওবায়দুল কবির জানান, ওই দুই আসামি কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ১০-১১ লাখ টাকা দাবি করে। তারা পুলিশ লাইনসের গেটে অবস্থান নিয়ে বিভিন্নজনকে প্রলোভন দিচ্ছিল।

 

 

গোপনে এ সংবাদ পেয়ে দুইজনকে আটক করা হয়েছে।কোতোয়ালি মডেল থানায় আসামি শরীফ মেহেদী কাওছার ও জলিল খাঁ দাবি করেন, তারা টাকা নেননি। তাদের চাকরি পেতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net