মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল

বরিশালে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়েছে আটক ২ যুবক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক ৪ জনের দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ পালিয়েছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।

পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দু’জনের হাত আটকে রেখেছিল পুলিশ। আটক হওয়া অন্য দুই ব্যক্তি হলেন, মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ।

এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়।

নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net