, ,

শিরোনাম :
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
গুম-অপহৃতদের উদ্ধারে সক্ষম হবো : আইজিপি

গুম-অপহৃতদের উদ্ধারে সক্ষম হবো : আইজিপি

dynamic-sidebar

অতীতের মতো গুম বা অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ সক্ষম হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ‘‘গুম হউক, অপহরণ হউক আমরা সেগুলোর মামলা নিয়েছি, জিডি করেছি। পুলিশ চেষ্টা করছে তাদের উদ্ধার করার জন্য। অতীতে যতগুলো অপহরণ হয়, আমরা তো অধিকাংশই উদ্ধার করতে সক্ষম হয়েছি। কাজেই আমরা আশাবাদী হয়ত তাদের উদ্ধার করতে সক্ষম হবো।’’

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সম্প্রতি গুমের ঘটনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি গাজীপুরের পুলিশ লাইনস ময়দানের অনুষ্ঠানে যোগ দিয়ে সমাবেশে অভিবাদন গ্রহণ, বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।

পরে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net