মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৬

শিরোনাম :
বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

“আসুন প্লাস্টিক দুষণ বন্ধ করি, প্লাস্টিক পুন ব্যাবহার করি, না পারলে বর্জন করি” বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান বলেছেন, আমরাই নদী-খাল ভরাট ও দখল করে রাখার কারইে পরিবেশ নষ্ট করার সাথে নিজেরাই জলা বদ্বতা ভোগ করছি। তিনি আরো বলেন শীঘ্রই বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান পুনরায় জেলা খাল পূর্ণ সংস্কার ও রক্ষা করার কাজে হাত দিবেন তার একাজে নগরবাশীর সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে এসে সহযোগী করার জন্য আহবান জানান। এসময় তিনি আরো বলেন খাল দখলকারীরা যেই হোক তার বিরুদ্ধে আইনগত যথাযত ব্যাবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান করেন। আমরা সম্মিলিত ভাবে একাজ না করি তাহলে সরকারের সাফল্যতা কখনো আসবে না। তিনি আরো বলেন, আমাদের দেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ব আইন আছে আমরা সেই আইন প্রয়োগের ক্ষেত্রে সঠিকভাবে দায়ীত্ব পালন করছি না।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতি বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরেফিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, (বিপিএম পিপিএম), বরিশাল বন সংরক্ষক,কোষ্টাল সার্কেল গোবিন্দ রায়, আলোচনা সভায় পরিবেশ নিয়ে আরো বক্তব্য রাখেন কেবিএস মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সাংস্কৃতিক ব্যাক্তি, সাংবাদিক কাজল ঘোষ ও আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে পরিবেশের বিষয় নিয়ে স্বগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,এইচ,এম রাসেদ। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান,বিশেষ অতিথি জেলা প্রশাসক মো হাবিবুর রহমান ও ডি.আই.জি শফিকুল ইসলাম পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিবন্দি সহ ৪টি গ্রুপের ১১জন বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এরপূর্বে বেলুন-ফেস্টুন অবমুক্ত করে পরিবেশ দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান সহ বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীবৃন্দ ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net