বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন। এ সময় উপজেলা চেয়ারম্যান তার বক্তাবে নিজেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে ঘোষনা দেন। তিনি বলে বরিশাল ৩ আসনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে প্রার্থী হিসেবে ঘোষনা দিবেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ তার পক্ষে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের সহ সভাপতি আঃ মান্নান হাওলাদার,অধ্যক্ষ দেলোয়ার হোসেন,আঃ মতিন রাঢ়ী, বরিশাল জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব,মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল চিশতী, মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ পাল,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহারিয়ার আহম্মেদ শিল্পী, এ্যাড. সামসুজ্জামান সোহেল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, মহিলালীগ সভাপতি সেতার বেগম,ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, জয়নাল আবেদীন,যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ছাত্রলীগ যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া,ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল, মোঃ ফাইজুল হক।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply