, ,

রাজাপুরে ডাকাতকে পুনর্বাসনের জন্য রিকশা দিল পুলিশ

রাজাপুরে ডাকাতকে পুনর্বাসনের জন্য রিকশা দিল পুলিশ

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরে সেচ্ছায় আত্মসমর্পণকৃত ডাকাত আলতাফ হোসেনকে পুনর্বাসনের জন্য রিকশা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান তাকে রিকশাটি উপহার দেন। এসময় ঝালকাঠি ও রাজাপুরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলতাফ উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার মৃত মকবুল হাওলাদারের ছেলে। রিকশা পেয়ে প্রতিক্রিয়ায় আলহাফ হোসেন জানান, ডাকাতি ছেড়ে দেওয়ার পর বেকার ঘুরে বেড়াচ্ছিলাম। সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিলো রিকশাটি পেয়ে খুবই ভাল হয়েছে। এখন রিকশা চালিয়ে আয় করে সংসার চালাতে পারবো। রাজাপুর ওসি শামসুল আরেফিন জানান, রাজাপুরের চিহ্নিত ডাকাত আলহাফ হোসেন ওরফে রুটি আলতাফ ডাকাতি ছেড়ে ভাল পথে ফেরার জন্য সম্প্রতি পুলিশের কাছে সেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। তাই পরিবার নিয়ে যাতে আয় করে সংসার চালাতে পারে এ জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তার পুনর্বাসনের জন্য রিকশা দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net