মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্ন ও রোগীদের উন্নত সেবা প্রদান করায় ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ সাইয়েদুর রহমান কাইযেন পুরস্কার লাভ করেছেন। ডাঃ সাইয়েদুর রহমান কাইযেন পুরস্কার লাভ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল শনিবার বিকাল ৩টায় ডাঃ সাইয়েদুর রহমান মুলাদীতে পৌছলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ২৭ জুন সকাল ১১টায় ঢাকার নিউ ইস্কাটনের বিয়াম মাল্টি পারপাস হলে বিপিএটিসি’র রেক্টর (সিনিয়র সচিব) ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, জনপ্রশাসন সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, মন্ত্রীপরিষদ সচিব এন.এম জিয়াউল আলম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সাইয়েদুর রহমানের হাতে কাইযেন পুরস্কারের সদন ও পদক তুলে দেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান আদর্শ ক্ষুদ্র প্রকল্পের কাইযেন পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ডাঃ মোঃ মেহেদী হাসান খান, ডাঃ মোঃ শাকিল হোসেন খান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, উপজেলা ফারিয়া সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply